• আন্তর্জাতিক

আজ দায়িত্ব নিচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ কিয়ার স্টারমারের পদত্যাগের পর যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন লেবার পার্টির পরিচিত মুখ অ্যান্ডি বার্নহ্যাম। লেবার পার্টির নেতৃত্ব দখলের পর আজ সোমবার (২০ জুলাই) আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় বসছেন ৫৬ বছর বয়সী 'কিং অফ দ্য নর্থ' খ্যাত নেতা বার্নহ্যাম।

‎যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী, রাজা তৃতীয় চার্লস কিয়ার স্টারমারের পদত্যাগ পত্র গ্রহণের পর অ্যান্ডি বার্নহ্যামকে প্রাসাদে আমন্ত্রণ জানিয়ে সরকার গঠনের আহ্বান জানাবেন।

‎রাজার আমন্ত্রণ গ্রহণের মুহূর্ত থেকেই বার্নহ্যাম যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হবেন। ঐতিহ্যবাহী এই প্রক্রিয়াটি 'কিসিং হ্যান্ডস' নামে পরিচিত। এরপরই নতুন প্রধানমন্ত্রী ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে গিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দেশের উদ্দেশে তার প্রথম ভাষণ দেবেন।

‎নতুন প্রধানমন্ত্রী কে এই বার্নহ্যাম?

‎অ্যান্ডি বার্নহ্যাম ২০১৭ সালে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র নির্বাচিত হন। কোভিড-১৯ মহামারিতে উত্তর ইংল্যান্ডের অধিকার ও আঞ্চলিক উন্নয়নে অবদানের জন্য তিনি 'কিং অব দ্য নর্থ' খ্যাতি পান। সম্প্রতি উপ-নির্বাচনে জিতে যুক্তরাজ্যের পার্লামেন্টে ফেরেন তিনি।

‎গত ২২ জুন বিতর্কিত নিয়োগ সংক্রান্ত সমালোচনার মুখে কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিলে লেবার পার্টিতে নতুন নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়। এতে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এবং প্রয়োজনীয় সংসদীয় সমর্থন পাওয়ায় দলপ্রধান নির্বাচিত হন বার্নহ্যাম।

‎দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, "রাজনীতিতে নতুন কিছু আনার যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম, তা রক্ষা করব। জীবনযাত্রার ব্যয় কমানো ও আঞ্চলিক বৈষম্য দূর করাই হবে আমার সরকারের মূল লক্ষ্য। আমি নির্দিষ্ট কোনো অঞ্চলের জন্য নয়, বরং পুরো যুক্তরাজ্যের নেতৃত্ব দেব।"

‎যে কারণে সাধারণ নির্বাচন ছাড়াই নতুন প্রধানমন্ত্রী

‎যুক্তরাজ্যের সংসদীয় ব্যবস্থায়, ক্ষমতাসীন দল তাদের নেতা পরিবর্তন হলে নতুন করে সাধারণ নির্বাচনের প্রয়োজন হয় না; নতুন নেতা সরাসরি ক্ষমতায় বসতে পারেন। ফলে ২০২৪ সালের পর পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৯ সালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo