• বিনোদন

‎অভিনেত্রী নেহার খোলামেলা লুকে নেটদুনিয়ায় ঝড়

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক: অভিনেত্রী ও মডেল নিদ্রা দে নেহা নতুন এক ফটোশুটের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। সোনালি রোদের আলো আর সাদা চাদরে মোড়ানো নান্দনিক আয়োজনে তোলা ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে।
‎
‎নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, বেডরুমের জানালা দিয়ে আসা প্রাকৃতিক আলোয় বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন নেহা। ছবিগুলোতে তার স্বতঃস্ফূর্ত হাসি, অভিব্যক্তি এবং আলো-ছায়ার ব্যবহার পুরো ফটোশুটে শৈল্পিক আবহ তৈরি করেছে। একটি ছবিতে তার পিঠে আঁকা লম্বা নান্দনিক ট্যাটুও স্পষ্টভাবে ফুটে উঠেছে।
‎
‎ছবিগুলোর ক্যাপশনে নেহা লিখেছেন, যেখানে আলো থমকে দাঁড়ায়, আমি ভাষা হয়ে উঠি।

‎ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্তদের প্রতিক্রিয়ার বন্যা বয়ে যায়। অনেকেই তার সাহসী উপস্থাপনা, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং ফটোশুটের নান্দনিকতা নিয়ে প্রশংসা করেছেন। আবার কেউ কেউ তার নতুন লুককে ভিন্নধর্মী ও আকর্ষণীয় বলেও মন্তব্য করেছেন।
‎
‎উল্লেখ্য, ২০২০ সালের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় সেরা ১০-এ জায়গা করে নেওয়া নিদ্রা দে নেহা মডেলিংয়ের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি ‘আধুনিক বাংলা হোটেল’ এবং ‘শরতের জবা’ ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo