• খেলাধুলা

সিরিজে ফিরল নেপাল, বাংলাদেশকে হারিয়ে ১-১ সমতা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচের হতাশা ঝেড়ে দ্বিতীয় লড়াইয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল নেপাল। ঢাকার পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় খেলায় স্বাগতিক বাংলাদেশকে ২৫-২০ পয়েন্টে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে সফরকারীরা।

শুরু থেকেই আক্রমণাত্মক কাবাডি উপহার দেয় দুই দল। পয়েন্টের লড়াই ছিল হাড্ডাহাড্ডি। একসময় নেপাল এগিয়ে গেলেও প্রথমার্ধ শেষে ১৪-১১ পয়েন্টে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। তবে প্রথমার্ধেই পায়ে চোট পান বাংলাদেশ অধিনায়ক শ্রাবণী মল্লিক। মাঠ ছাড়লেও পরে আবার খেলায় ফেরেন তিনি।

বিরতির পরই বদলে যায় ম্যাচের চিত্র। কৌশলী খেলায় নেপাল ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয়। এক পর্যায়ে অলআউটের চেষ্টা করতে গিয়ে শ্রাবণী সুপার ট্যাকলের শিকার হলে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট পেয়ে যায় নেপাল। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ২৫-২০ পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। ম্যাচসেরা হয়েছেন নেপালের অধিনায়ক মেনুকা কুমারী রাজবংশী।

সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ৩৪-২৪ পয়েন্টে নেপালকে হারিয়ে শুভসূচনা করেছিল। সিরিজের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০, ২১ ও ২৩ জুলাই।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo