• আন্তর্জাতিক

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া এলাকায় একটি শিশু কল্যাণকেন্দ্রে ভয়াবহ আগুনে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ ও স্থানীয় গণমাধ্যম।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে ‘চাইল্ডহুড রিলিফ ইনস্টিটিউশন’ নামের রাষ্ট্র পরিচালিত প্রতিষ্ঠানটিতে আগুনের সূত্রপাত হয়। প্রতিষ্ঠানটি এতিম, পরিত্যক্ত শিশু এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আবাসন, চিকিৎসা ও সামাজিক সহায়তা প্রদান করে থাকে। খবর আল জাজিরার। 

আলজেরিয়ার সিভিল প্রোটেকশন সংস্থার তথ্য অনুযায়ী, আগুনে দগ্ধ হয়ে ১০ জন আহত হয়েছেন। এছাড়া ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত গুরুতর সমস্যায় পড়েন আরও দুইজন। সাতজনকে তীব্র মানসিক আঘাতের জন্য চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধারকর্মীরা বিশেষ চাহিদাসম্পন্ন পাঁচজন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।     

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উদ্ধার অভিযান পর্যবেক্ষণের জন্য ঘটনাস্থলে বহু মানুষ জড়ো হয়েছেন। সিভিল প্রোটেকশনের প্রকাশিত ছবিতে ধোঁয়ায় আচ্ছন্ন ভবনের করিডরে আগুন নিয়ন্ত্রণ এবং বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন এক শোকবার্তায় নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, শিশুদের মৃত্যু এবং অন্যদের আহত হওয়ার খবর তিনি গভীর দুঃখের সঙ্গে গ্রহণ করেছেন।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব রাজধানীর মুস্তাফা পাশা বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসা কার্যক্রম তদারকি করেন বলে জানিয়েছে আলজেরিয়ার সংবাদপত্র আলজেরি প্যাট্রিওটিক।

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo