• লিড নিউজ
  • জাতীয়

গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বরিশালের গৌরনদীতে পুনঃখনন করা বাটাজোর খালের পাড়ে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কর্মসূচির আওতায় বাটাজোর খালের পাড়ে ৬ হাজার গাছের চারা রোপণ করা হবে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে গৌরনদীর বাটাজোর ইউনিয়নে পুনঃখনন করা সরিকল খালের পাশে নারকেল গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।  

গাছের চারা রোপণ শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব। 

বৃক্ষরোপণ শেষে বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী ৬১৩ জনের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।  এ সময় তিনি গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গেও মতবিনিময় করবেন। 

বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ শেষে দুপুর সাড়ে ১২টায় সাগরদী খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রী দুপুর দেড়টায় বরিশাল সার্কিট হাউজে বিরতি শেষে বিকাল ৩টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে সাংগঠনিক সভায় যোগ দেবেন। পরে বিকাল সাড়ে ৪টার দিকে সড়ক পথে ঢাকার উদ্দেশে বরিশাল ছেড়ে যাবেন। 

মন্তব্য (০)





image

‎ক্রসফায়ারে সমর্থন নেই, আইজিপির বক্তব্য নিয়ে প্রধানমন্ত্র...

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা...

image

‎বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে...

২

নিউজ ডেস্কঃ সীমাহীন দুর্নীতি আর অব্যবস্থাপনায় ভঙ্গুর স্বাস্থ...

image

ইশরাকের হানা দেওয়া সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ

৩

‎নিউজ ডেস্কঃ মাদকবিরোধী আলোচিত সেই অভিযানের কেন্দ্র...

image

‎রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত : প্রধানম...

৪

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোহিঙ্গা ...

image

দেশের ১২ শতাংশ মানুষ আয়োডিন ছাড়া লবণ খাচ্ছেন: স্বাস্থ্য প...

৫

‎নিউজ ডেস্কঃ দেশের মোট জনগোষ্ঠীর ১২ শতাংশ মানুষ আয়োডিন ছ...

  • company_logo