ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নানা উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে বিশেষ জ্বালানি আইন করেছে সরকার।’
আজ (মঙ্গলবার, ২৭ অক্টোবর) সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আয়োজিত ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন মন্ত্রী।
এসময় মন্ত্রী বলেন, ‘বিগত ১৭ বছরে জ্বালানি খাতে তৈরি হওয়া অব্যবস্থাপনার দায় দেশের মানুষকে শত বছর বহন করতে হবে।’ পাশাপাশি অপরিকল্পিত কুইক রেন্টাল নীতির কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।
জ্বালানিমন্ত্রী বলেন, ‘বিগত সরকারের অযৌক্তিক নিয়মের কারণে বিদ্যুৎ উৎপাদন না হলেও বিদ্যুৎকেন্দ্রগুলোকে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। স্পট মার্কেট থেকে প্রতি ইউনিট এলএনজি ৩০ ডলার পর্যন্ত কিনেছে বাংলাদেশ। গত কয়েক মাসেই জ্বালানি খাতে চার বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে সরকার।’
তিনি আরও বলেন, ‘পল্লী বিদ্যুতের লাইনে ফল্ট ডিটেক্টর না থাকায় গ্রামাঞ্চলে সমস্যা হলে সরেজমিনে গিয়ে তা শনাক্ত করতে হয়। অথচ লাইনে সমস্যা হলেও সরকারকে লোডশেডিংয়ের জন্য দায়ী করা হচ্ছে।’
নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা...
নিউজ ডেস্কঃ সীমাহীন দুর্নীতি আর অব্যবস্থাপনায় ভঙ্গুর স্বাস্থ...
নিউজ ডেস্কঃ মাদকবিরোধী আলোচিত সেই অভিযানের কেন্দ্র...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোহিঙ্গা ...
নিউজ ডেস্কঃ দেশের মোট জনগোষ্ঠীর ১২ শতাংশ মানুষ আয়োডিন ছ...

মন্তব্য (০)