• সমগ্র বাংলা

যশোরের শার্শায় ১৭ বছর ধরে প্রতিবন্ধী দুই ছেলেকে নিয়েই জীবনযুদ্ধে দিনমজুর পরিবার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ১৭ বছর ধরে জন্মপ্রতিবন্ধী দুই ছেলেকে কোলে নিয়েই জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন এক অসহায় দিনমজুর পরিবার। চরম দারিদ্র্যের কারণে সন্তানদের চিকিৎসা, চলাচলের জন্য হুইলচেয়ার কিংবা মাথা গোঁজার নিরাপদ ঘরের ব্যবস্থা করতে পারছেন না তারা। মানবেতর জীবনযাপন করা পরিবারটি সমাজের বিত্তবান ব্যক্তি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা কামনা করেছে।
দিনমজুরির সামান্য আয়ে কোনো রকমে সংসার চালান পরিবারের কর্তা। জন্ম থেকেই দুই ছেলে শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় তারা নিজে চলাফেরা করতে পারে না। ফলে পরিবারের সদস্যদের সারাক্ষণ তাদের কোলে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে হয়। দীর্ঘ ১৭ বছর ধরে এভাবেই চলছে তাদের জীবনসংগ্রাম।
অভাবের সংসারে নিয়মিত চিকিৎসা করানো সম্ভব হয়নি। হুইলচেয়ার না থাকায় ঘরের বাইরেও খুব একটা বের হতে পারে না দুই সন্তান। বর্ষাকালে ভাঙাচোরা ঘরে বৃষ্টির পানি পড়ে, আর ঝড়-দুর্যোগে নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটে পরিবারের সদস্যদের।
জন্মপ্রতিবন্ধী দুই ছেলেদের বাবা শরিফুজ্জামান মিলন বলেন, “দিনমজুরি করে যা আয় করি, তা দিয়ে সংসারই ঠিকমতো চলে না। ছেলেদের চিকিৎসা করানো বা হুইলচেয়ার কেনা আমার পক্ষে সম্ভব নয়। একটি বসবাসযোগ্য ঘর ও দুটি হুইলচেয়ার পেলে সন্তানদের নিয়ে কিছুটা স্বস্তিতে থাকতে পারতাম।”
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পরিবারটি অত্যন্ত কষ্টে জীবনযাপন করছে। তারা সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবানদের এগিয়ে এসে পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, পরিবারটির বিষয়টি খোঁজ নিয়ে সরকারি সহায়তার আওতায় আনার চেষ্টা করা হবে। দীর্ঘ ১৭ বছরের এই সংগ্রামী জীবনে পরিবারটির একমাত্র প্রত্যাশা দুই সন্তানের জন্য দুটি হুইলচেয়ার এবং মাথা গোঁজার জন্য একটি নিরাপদ ঘর।

মন্তব্য (০)





image

পাবনায় ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

image

লালমনিরহাটে দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের উঠান বৈঠক

২

লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

image

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় জনতা...

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

৫

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

  • company_logo