• সমগ্র বাংলা

আসন্ন হাজরাবাড়ী পৌর নির্বাচনে আলোচনায় কাউন্সিলর প্রার্থী খলিলুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভায় আগামী নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে সরগরম পরিবেশ বিরাজ করছে। এরই মধ্যে ৮ নং ওয়ার্ডে  সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মো. খলিলুর রহমানকে নিয়ে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা  শুরু হয়েছে।

জানা যায় ,'২০১৬ সালে প্রতিষ্ঠিত হাজরাবাড়ী পৌরসভা মেলান্দহ উপজেলার দ্বিতীয় পৌরসভা। ২০২২ সালে এ পৌরসভায় প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার দ্বিতীয় নির্বাচনের আগে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা, 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়,' দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড, জনসেবা ও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে সক্রিয় থাকায় মো. খলিলুর রহমান সাধারণ মানুষের মাঝে আস্থা অর্জন করেছেন। 
বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়ছে বলে দাবি করছেন এলাকাবাসীর একাংশ।
নির্বাচিত হলে ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা-ঘাট সংস্কার, পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং নাগরিক সেবার মান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

সব মিলিয়ে, হাজরাবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ডে মো. খলিলুর রহমানকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই ওয়ার্ডের ভোটের সমীকরণ আরও স্পষ্ট হবে বলে মনে করছেন স্থানীয়রা।

৮ নম্বর ওয়ার্ডের ভোটার নাসির উদ্দিন বলেন,'বর্তমান সময়ে খলিলুর রহমানকে সম্ভাব্য শক্তিশালী প্রার্থীদের একজন হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই তাকে ঘিরে জনসমর্থনের আলোচনা বাড়ছে।'

মো.খলিলুর রহমান বলেন,'আমি সবসময় সুখে-দুঃখে মেহনতি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণ আমাকে নির্বাচিত করলে ৮ নং


ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করব। গরিব ও অসহায় মানুষের পাশে থেকে সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।

মন্তব্য (০)





image

পাবনায় ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

image

লালমনিরহাটে দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের উঠান বৈঠক

২

লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

image

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় জনতা...

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

৫

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

  • company_logo