• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে অনুশোচনায় ভুগছেন কিনা, জানালেন মেলোনি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে অনুতপ্ত নন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এমনটা জানিয়েছেন তিনি নিজেই। দুই নেতার মধ্যে সাম্প্রতিক সময়ে প্রকাশ্য মতবিরোধ দেখা দিলেও তিনি তার আগের অবস্থান থেকে সরে আসেননি।

একসময় মেলোনিকে ইউরোপে ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখা হতো। তবে সাম্প্রতিক মাসগুলোতে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ট্রাম্প তার সমালোচনা করেছেন, যার ফলে দুই নেতার সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছে।

আঙ্কারায় ন্যাটো সম্মেলনের শেষে মেলোনিকে প্রশ্ন করা হয়, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক তৈরিতে যে রাজনৈতিক বিনিয়োগ তিনি করেছিলেন, তা নিয়ে তার কোনো দ্বিতীয় চিন্তা আছে কি না। জবাবে তিনি বলেন, ‘না, আমি যা করেছি, তা নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। 

গত এপ্রিল মাসে ট্রাম্প প্রথম প্রকাশ্যে মেলোনির সমালোচনা করেন। এর আগে মেলোনি পোপ লিও চতুর্দশকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেছিলেন, বিশেষ করে ইরান যুদ্ধ নিয়ে পোপের অবস্থানের প্রসঙ্গকে ঘিরে।

এর আগে মার্চ মাসে ইতালি মধ্যপ্রাচ্যগামী মার্কিন সামরিক বিমানের জন্য সিসিলি দ্বীপের সিগোনেলা নৌ বিমানঘাঁটি ঘাঁটিতে অবতরণের অনুমতি দেয়নি।

মেলোনি গত বছর ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত একমাত্র ইউরোপীয় সরকারপ্রধান ছিলেন। সম্প্রতি ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে মেলোনির দিকে তাকিয়ে থাকা ছবি দিয়ে লিখেছিলেন—‘নিষেধাজ্ঞামূলক আদেশ দরকার’।  তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান মেলোনি।

তথ্যসূত্র: জিও নিউজ

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo