ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে অপহরন এবং মুক্তিপণ দাবির মামলায় কারাবন্ধী এনসিপির ৫ জন নেতার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে সুন্দরপুর ইউনিয়নের ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে কর্মসূচি পালন করেন নারীসহ স্হানীয়রা।
এর আগে প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আকলিমা বেগমের লিখিত বক্তব্য পাঠ করা হয়। এতে দাবি করা হয়েছে, তাদের পারিবারিক অর্ধকোটি টাকা মূল্যের ৫০ শতক জমি সেটেলম্যান্ট অফিসে রেকর্ড ভুক্তির কাজ করে দেওয়ার জন্য ৭ লাখ ৬০ হাজার টাকা নিয়েছিল আব্দুস সামাদ। কাজ করতে ব্যর্থ হওয়ায় সেই টাকা ফেরতের জন্য চাপ দেওয়ার কারনে অপহরন এবং মুক্তিপণ দাবির মিথ্যা মামলায় এনসিপি নেতা আরিফ মুন, আজমির হোসেন, হাসিন ইশরাক মিমসহ ৫ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। কারাবন্দী নেতাদের মুক্তি দাবি করেছেন তারা।
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...
লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

মন্তব্য (০)