ছবিঃ সিএনআই
বিনোদন প্রতিবেদক: দেশীয় অন্তর্জাল জগতে সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত সিরিয়াল 'নীহারিকা সেন' এর টিজার প্রকাশিত হয়েছে। প্রকাশের পর এটি নিয়ে দর্শকমহলে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। টিজারটি দেখার সবাই ব্যাপক প্রশংসা করছেন। আর এটির নাম ভূমিকায় অর্থাৎ নীহারিকা সেন চরিত্রে অসাধারণ প্রতিভার ঝলক দেখিয়ে দারুন আলোচনায় চলে এসেছেন মডেল - অভিনেত্রী সিফাত নুসরাত।
টিজার প্রকাশের পর ব্যাপকভাবে প্রশংসিত এই উঠতি তারকা তার প্রতিক্রিয়ায় বলেন, নীহারিকা সেন আমার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। যদিও এটা আমার প্রথম কাজ নয়। তবুও বলা যায় , নীহারিকা সেন নাম চরিত্রে অভিনয় করে আমার ক্যারিয়ার একটা ব্যস্ত অবস্থানে চলে গেছে। আমার পেশাগত পরিচিতি এবং কাজ অনেক বেড়ে গেছে। এখন এমন সব মানসম্মত কাজের অফার আসছে, যেসব কাজের জন্য আমি অপেক্ষা করে থাকতাম। নীহারিকা সেন অনেক বড় কাজ। টিজার রিলিজের পরে যে দর্শকপ্রিয়তা পেয়েছি, তাতে আমি নিজের ক্যারিয়ার অত্যন্ত আশাবাদী।
সিফাত নুসরাত জানান, নীহারিকা সেন সিরিয়ালটির বাকি কলাকুশলীদের নাম এখনও প্রকাশ করা হয়নি। ডিরেক্টর হিসেবে প্রথম এপিসোডে কাজ করেছেন নাজিরী সাগর। আর এটির নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি এটি রচনাও করেছেন সিফাত নুসরাত নিজেই। চিত্রনাট্য রচনা করেছেন মোহাম্মদ ফরহাদ হোসেন ফাহাদ। নীহারিকা সেন এর এই চ্যাপ্টারে আরও দু'টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু ও মীর রাব্বি। নিজের সৃষ্ট চরিত্র নীহারিকা সেন নিয়ে দর্শক - ভক্তদের সামনে আসাটা তাই লাস্যময়ী মডেল - অভিনেত্রী সিফাত নুসরাতের জন্যে দারুন সৌভাগ্যের। বর্তমানে নীহারিকা সেন এর চ্যাপ্টার টু এর শুটিং করতে কক্সবাজারে অবস্থান করছেন ট্যালেন্টেড বিউটি খ্যাত সিফাত নুসরাত।
'নীহারিকা সেন' এর নির্মাতা নাজিরী সাগর বলেন, বাংলাদেশে নারী ডিটেকটিভ চরিত্র খুব একটা দেখা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে সিফাত নুসরাতের উপস্থিতি যেনো নতুনত্ব এনে দিয়েছে। তিনি শুধু সৌন্দর্য দিয়ে নয় বরং নিজের ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা এবং অভিনয় দক্ষতা দিয়ে এবার হয়তো অন্যরকমের একটা চরিত্রকে খুব দারুণভাবেই প্রাণবন্ত করে তুলবেন। সিফাত নুসরাত আসলে এমন একজন শিল্পী যিনি মেধা আর উপস্থিতি দুটোকেই সমান শক্তিতে পর্দায় তুলে ধরতে জানেন।
বিনোদন ডেস্ক : বিনোদন জগতে একসময়ে ছোটপর্দার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা ফ...
বিনোদন ডেস্কঃ রাজধানীর International Convention City Bashund...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন...
বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান ...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন ইমরান হাশমি...

মন্তব্য (০)