• সমগ্র বাংলা

শিবচরে পদ্মাপাড়ে দুর্যোগে জীবন যুদ্ধের মহড়া অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে পদ্মা অববাহিকায় বন্যার পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচির আওতায় বন্যা প্রস্তুতি জনসচেতনতামূলক ‘পদ্মা পাড়ের জীবন যুদ্ধ’ শিরোনামে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।

জানা গেছে, মহড়ায়  বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) সহযোগিতায় ও এসডিএস (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি) বাস্তবায়নে বন্যা প্রস্তুতি ও সাড়াদান মহড়ার কার্যক্রম পরিচালিত হয়। এতে বন্যায় করণীয় বিভিন্ন বিষয়ের ওপর  বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বন্যা আশ্রয় কেন্দ্র, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন কেন্দ্র, প্রাণী সম্পদ আশ্রয়, জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্র, অভিযোগ ও পরামর্শ কেন্দ্রসহ জনসচেতনতায় বিভিন্ন স্টল, জরুরী স্বাস্থ্য সেবাসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যার ঝুঁকি দিন দিন বাড়ছে। তাই দুর্যোগের আগে সচেতনতা বৃদ্ধি, আগাম সতর্কবার্তা দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরি। এ ধরনের নিয়মিত মহড়া স্থানীয় জনগণের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দুর্যোগকালীন জানমাল ও জীবিকার ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মহড়ায় উপস্থিত ছিলেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রকিবুল ইসলাম, শিবচর ফায়ার সার্ভিসের ইনচার্জ তপন কুমার ঘোষ, WFP-এর খুলনা অঞ্চল  প্রোগ্র্যাম অ্যাসোসিয়েট তাসনীম তাবাসসুম, প্রকল্প সমন্বয়কারী জনাব মাহফুজুল হক(এসআরএসপি) এবং কাঠালবাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদ আহমেদ সৈয়দ বেপারী।

মাহফুজ আলমের গল্প অবলম্বনে মোঃ সাইফুল ইসলাম এর  সঞ্চালনায় মহড়াটি অনুষ্ঠিত হয়। মহড়াটি পরিবেশনা করেন অদিতি শিল্পিগোষ্ঠি। পাণ্ডুলিপি ও নির্দেশনায় ছিলেন মনোজ মণ্ডল। এছাড়াও এসডিএসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মন্তব্য (০)





image

১৫ আগস্ট উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম, ঢাবির ২ শি...

নিউজ ডেস্কঃ রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর...

image

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে যুবলীগ কর্মী আটক

নিউজ ডেস্কঃ ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর র...

image

মানিকগঞ্জে ফাঁকা গুলি ছুড়ে সোনা, রুপা ও নগদ অর্থ ছিনতাই, ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ সদর উপজেলায় দোকান বন্ধ ...

image

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল-পেট্রোল বন্দরে আমদা...

বেনাপোল প্রতিনিধি: ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি...

image

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

পঞ্চগড় প্রতিনিধি : ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার...

  • company_logo