ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার (৭ জুলাই) ইরাক সফরে যাচ্ছেন। সেখানে তিনি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির জানাজার অনুষ্ঠানে অংশ নেবেন। বুধবার (৮ জুলাই) ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় এ জানাজার আয়োজন করা হয়েছে। খবর প্রেস টিভির
এদিকে, ইরানজুড়ে আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারের সদস্যদের শেষ বিদায় জানাতে শোকানুষ্ঠান অব্যাহত রয়েছে।
রোববার (৫ জুলাই) ভোরে আয়াতুল্লাহ খামেনি, সাইয়্যেদে বুশরা হোসেইনি খামেনি, মেসবাহ আল-হুদা বাকেরি, জাহরা হাদ্দাদ আদেল এবং জাহরা মোহাম্মদি গোলপায়েগানির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
পরদিন সোমবার (৬ জুলাই) লাখো মানুষের উপস্থিতিতে আয়াতুল্লাহ খামেনির মরদেহ তেহরানের আজাদি স্কয়ারের দিকে নিয়ে যাওয়া হয়। এ সময় কালো পোশাক পরা শোকাহত মানুষ রাস্তার দুই পাশে ভিড় করেন। তারা বুক চাপড়ে শোক প্রকাশ করেন, ইরানের পতাকা ও খামেনির প্রতিকৃতি বহন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
তেহরানে সোমবারের অনুষ্ঠান শেষে আজ মঙ্গলবার পবিত্র শহর কোমে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। বুধবার নাজাফ ও কারবালায় বিশেষ বিদায় ও জানাজার অনুষ্ঠান হবে। এরপর বৃহস্পতিবার মাশহাদে ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে চূড়ান্ত জানাজা ও দাফন সম্পন্ন হবে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিজ বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হন। দীর্ঘ চার মাস পর তার ও তার পরিবারের সদস্যদের জানাজা ও দাফনের কার্যক্রম চলছে।
নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক...
নিউজ ডেস্ক : বকেয়া পাওনা শোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিম...
নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...
নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

মন্তব্য (০)