ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় 'জাফলং চাইনিজ রেস্টুরেন্ট'-এ পরিকল্পিত অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ০৬ জুলাই দুপুরে দিকে গাইবান্ধা শহরের আসাদুজ্জামান গেটের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও সমাবেশে ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, সম্প্রতি জাফলং চাইনিজ রেস্টুরেন্টে অত্যন্ত পরিকল্পিতভাবে আগুন দিয়ে ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে। অগ্নিসংযোগের পাশাপাশি রেস্টুরেন্টের মূল্যবান আসবাবপত্র ও মালামাল লুট করা হয়েছে। এই ঘটনায় রেস্টুরেন্টের মালিকপক্ষ যেমন বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে, তেমনি স্থানীয় ব্যবসায়ীদের মাঝেও চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে।
এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার পর অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে গাইবান্ধা জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপিও প্রদান করা হয়েছে।
পাবনা প্রতিনিধি : ৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জ...
নওগাঁ প্রতিনিধি:বৃক্ষরোপন কর্মসূচির আওতায় নওগাঁ জেলার সকল মস...
নিউজ ডেস্ক : চট্টগ্রামের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল নামে একটি শ...
জামালপুর প্রতিনিধি : আসন্ন হাজরাবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে...
ঝিনাইদহ প্রতিনিধি: মাদকের টাকা চা...

মন্তব্য (০)