ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ার আলোচিত হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন ওরফে বাঁচা (৩৫)-কে গ্রেফতার করেছে র্যাব-১৫। শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কেরানীহাট বাজার সংলগ্ন সি ওয়ার্ল্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১৫ জানায়, গত ২৪ জুন রাতে সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের হলুদিয়া এলাকা থেকে বাড়ি ফেরার পথে নুরুল ইসলাম অপহরণের শিকার হন। পরে দুর্বৃত্তরা তাকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়া এলাকার একটি ব্রিজের নিচে ফেলে যায়। পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর গত রবিবার তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের অভিযোগ, বন বিভাগের সরকারি জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার এক নম্বর এজাহারভুক্ত আসামি আকবর হোসেন ওরফে বাঁচা ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, হত্যা, সন্ত্রাস ও অন্যান্য গুরুতর অপরাধে জড়িত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হ...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা কমিউনিটির নে...
পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য বিক্রেতা ও সেবনকারীদের বিরু...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

মন্তব্য (০)