• সমগ্র বাংলা

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সাংবাদিক মো. আমিনুল ইসলাম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল ২০২৬-২০২৭ রোটারি বর্ষের জন্য নতুন পরিচালনা পর্ষদ ঘোষণা করেছে। নতুন পর্ষদে ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন গাজীপুরের বিশিষ্ট সাংবাদিক মো. আমিনুল ইসলাম

শনিবার (৪ জুলাই) বিকেলে গাজীপুর ক্লাব লিমিটেডের মিলনায়তনে অনুষ্ঠিত ক্লাবের প্রথম সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় বিদায়ী প্রেসিডেন্ট জাহাঙ্গীর কবীর নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. আমিনুল ইসলাম-এর কাছে দায়িত্বভার অর্পণ করেন। অনুষ্ঠানে ক্লাবের চার্টার প্রেসিডেন্ট মজিবুর রহমান কাজল ছাড়াও বিভিন্ন রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট, ক্লাবের সদস্য এবং রোটারেক্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নবগঠিত পরিচালনা পর্ষদে এইচ এম শওকম ওসমান সরকার সাধারণ সম্পাদক এবং মো. মাজহারুল কবির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। নতুন এই পর্ষদ আগামী এক বছর ক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।

মো. আমিনুল ইসলাম গাজীপুরের একজন জ্যেষ্ঠ সাংবাদিক। তিনি একাধিকবার গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ক্লাবের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে মো. আমিনুল ইসলাম বলেন, রোটারির মূলমন্ত্রকে ধারণ করে মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত ও কার্যকর করতে তিনি সকল সদস্যের সহযোগিতা নিয়ে কাজ করবেন।

এদিকে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রেখে জনকল্যাণমূলক উদ্যোগ আরও সম্প্রসারণ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

image

টেকনাফ পৌর বিএনপির কমিটি গঠিত : রাজ্জাক আহবায়ক, এনাম সদস্...

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কক...

  • company_logo