• আন্তর্জাতিক

‎খামেনির শেষ বিদায় উপলক্ষে যুক্তরাষ্ট্র ইরানকে ‘এক সপ্তাহের ছুটি’ দিয়েছে: ট্রাম্প ‎

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ খামেনির শেষ বিদায় উপলক্ষে যুক্তরাষ্ট্র ইরানকে ‘এক সপ্তাহের ছুটি’ দিয়েছে— বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।

‎শনিবার (৪ জুলাই) ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

‎অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমরা ইরানকে আচ্ছামতো পিটিয়েছি। তারা সমঝোতার জন্য মরিয়া হয়ে আছে। আমরা খামিনির শেষ বিদায় উপলক্ষে তাদের এক সপ্তাহের ছুটি দিয়েছি। সাম্প্রতিক যুদ্ধের পর তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে আগ্রহী।

‎উল্লেখ্য, ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মাশহাদে দাফনের আগে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ৭ দিনব্যাপী (৩-৯ জুলাই) শ্রদ্ধা নিবেদন, জানাজা ও শোকযাত্রার আয়োজন করা হয়েছে। আজ শনিবার সকালে তেহরানে তার শেষ বিদায়ের আয়োজন শুরু হয়েছে।

‎দেশটির প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সাল থেকে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের নেতৃত্ব দেন। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধের প্রথম দিন চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের একাধিক সদস্য মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় মারা যান।

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo