ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় পাঁচটি কফিন প্রদর্শন করা হয়েছে। নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্যের মরদেহ ইমাম খোমেইনি গ্র্যান্ড মোসাল্লায় আনার পর সেখানে সাধারণ মানুষ ঢল নামিয়ে শ্রদ্ধা জানাতে ভিড় করেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই কফিনগুলোর মধ্যে রয়েছে আলি খামেনির জামাতা মেসবাহ-উল-হুদা বাঘেরি, বড় মেয়ে সাইয়্যেদেহ বোশরা হোসেইনি খামেনি, পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল এবং মাত্র চৌদ্দ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়গানির মরদেহ।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, শিশু জাহরা মোহাম্মাদি গোলপায়গানির একটি ছবি একটি ছোট শিশুর কফিনের সামনে প্রদর্শন করা হয়। সব কফিনেই ইরানের জাতীয় পতাকা আঁকা ছিল।
রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইরিব জানিয়েছে, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার ধর্মীয় ব্যক্তিরা প্রথম দিকের দর্শনার্থীদের মধ্যে ছিলেন, যারা গ্র্যান্ড মোসাল্লায় গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
ইরানের রাষ্ট্রীয় সূত্রের দাবি অনুযায়ী, আলি খামেনি এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের শুরুর দিকে নিহত হন।
সূত্র: সিএনএন
নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক...
নিউজ ডেস্ক : বকেয়া পাওনা শোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিম...
নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...
নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

মন্তব্য (০)