• সমগ্র বাংলা

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৪ মাদক সেবীর কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার মাদক সেবীকে আটক করেন থানা পুলিশ। পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করলে আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান, উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন স্থান থেকে আটককৃত মাদক সেবীদের ভ্রাম্যমান আদালত শাস্তি প্রদান করেছেন। 

আটককৃতরা হলেন, উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেংগা নদী পাড়া মৃত সিরাজুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম (৫৫) কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা নগদ জরিমানা, একই এলাকার মৃত আব্দুস সাত্তার এর ছেলে গোলাম মোস্তফা (৫০) কে ১৫ দিনে বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা, ছাইকোলা দীঘল গ্রাম এলাকার আব্দুল আজিজ এর ছেলে আব্দুল ওহাব (৩৩) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা এবং বিলচলন ইউনিয়নের কুমারগাড়া এলাকার আকবর আলীর ছেলে শফিক আলী (৩০) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা আদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। আগামীকাল আরো কঠোর হাতে দমন করা হবে মাদক সেবী ও কারবারিদের। 

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগি...

বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...

image

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোটরসাইকেল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “তরুণ...

image

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ১০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...

image

কিডনি রোগীদের জন্য লালমনিরহাটে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...

image

রাণীনগরে রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণ, চরম ভোগা...

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে গ্রামীণ রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্...

  • company_logo