• সমগ্র বাংলা

আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করবে সরকার: এমপি ধলু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় প্যারীমোহন (পি.এম) বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করা হয়েছে।

বৃহষ্পতিবার (২ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু নির্মাণ কাজের ভিত্তি ফলক উম্মোচন করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুকে ফুলের শুভেচ্ছা জানায়। জাহিদুল ইসলাম ধলুও উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি আজিজ জাহান দিপুর সভাপতিত্বে নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, খায়রুল আলম গোল্ডেন, সংসদ সদস্যর সহধর্মিনী হুসনী আখতার, নওগাঁ পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল কাফি তুহিন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক লায়লা আরজুমান বানুসহ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম ধলু বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। শিক্ষা ছাড়া কোনো জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না। তাই শিক্ষার প্রসার ও মানোন্নয়নে সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। নতুন নতুন ভবন নির্মাণ, শিক্ষা উপকরণ সরবরাহ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করবে বর্তমান সরকার। এসময় তিনি শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তক নির্ভর জ্ঞান অর্জন না করে তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ সমৃদ্ধ হওয়ার আহবান জানান।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ১ কোটি ৬৬ লাখ টাকা ব্যায়ে বিদ্যালয়টির ৬তলা ভীত বিশিষ্ট ২তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।

মন্তব্য (০)





image

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন করা সেই বুদ্ধিপ্রত...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় চোর সন্দেহে নির্যাতন কর...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ২ মাদক সেবীর কারাদন্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...

image

দিনাজপুর বোর্ডে এইচএসসির প্রথম দিনে বাংলায় অনুপস্থিত ১৯শত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শিক্ষাবোর্ডে অনুষ্ঠিত এইচ...

image

পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার কোন নেতিবাচক প্রভ...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাট...

image

নওগাঁয় নজরুল বর্ষের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি : সারাদেশের ন্যায় নওগাঁতেও নজরুল বর্ষের...

  • company_logo