• খেলাধুলা

কেপ ভার্দে ম্যাচের পরিকল্পনা বদল স্কালোনির

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : গ্রুপ পর্বে টানা তিন জয়ে দাপটের সঙ্গে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে বিশ্বকাপের নবাগত কেপ ভার্দের।

প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হলেও কোনো ধরনের আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। শক্তি ও অভিজ্ঞতায় এগিয়ে থাকা আলবিসেলেস্তেরা ম্যাচটিকে গুরুত্বের সঙ্গেই দেখছে। সে কারণেই প্রস্তুতিতে পরিবর্তন এনেছেন স্কালোনি।

আগের পরিকল্পনা অনুযায়ী শুক্রবার মায়ামিতে যাওয়ার কথা থাকলেও সূচিতে পরিবর্তন এনে বৃহস্পতিবারই কানসাসে পূর্ণাঙ্গ দলীয় অনুশীলন শেষ করে বিকালে মায়ামির উদ্দেশে রওনা হবে আর্জেন্টিনা দল। নকআউট ম্যাচের আগে বাড়তি প্রস্তুতির সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।  

এদিকে দলের আক্রমণভাগ নিয়েও কিছুটা ভাবনায় রয়েছে কোচিং স্টাফ। অধিনায়ক লিওনেল মেসি নিয়মিত গোল পেলেও প্রত্যাশা অনুযায়ী অবদান রাখতে পারছেন না অন্য ফরোয়ার্ডরা। এ পরিস্থিতিতে একাদশে পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, স্ট্রাইকার লওতারো মার্টিনেজকে বেঞ্চে রেখে জুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে সুযোগ দিতে পারেন স্কালোনি। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার আক্রমণভাগে তাই নতুন সমীকরণ দেখা যেতে পারে।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo