ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করায় রাশেদ বেগম নামে এক মহিলার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসল্লীরা।
বুধবার ১ জুলাই দুপুর ১২ টার দিকে উপজেলার টেংরাকান্দি বাজারে তৌহিদ জনতা ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন গ্রাম থেকে আসা ইসলাম প্রিয় শত শত ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেয়।বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন, হাফেজ মোহাম্মদ আব্দুল মোমিন,কারী আবু বক্কর সিদ্দিক,শাজাহান সহ অনেকে।
এসময় বক্তারা বলেন, হযরত মুহাম্মদ ( সা:) কে নিয়ে একজন মহিলা কিভাবে সাহস পায় কটুক্তি করার।অথচ সেই মহিলার নামে থানায় মামলা করার জন্য গেলে পুলিশ মামলা গ্রহণ করতে অপারগতা প্রকাশ করে।বক্তারা আরো বলেন,দ্রুত সময়ের মধ্যে এই মহিলাকে বিচারের আওতায় না আনা হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন।
এর আগে গত বৃহস্পতিবার রাশেদা বেগম হযরত মুহাম্মদ (সা:) ও পবিত্র মসজিদ কে নি কটুক্তি করেন।অভিযুক্ত ওই মহিলা ফুলছড়ি ইউনিয়নের বাজে ফুলছড়ি গ্রামে প্রবাসী মো আলম মিয়ার স্ত্রী।
ফুলছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ মো দুরুল হুদা বলেন,ওই মহিলাকে ৫৪ ধারায় কোর্টে চালান দেওয়া হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরের কাটলায় বাড়ীর ...
লালমনিরহাট প্রতিনিধি: “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা&rd...
গাজীপুর প্রতিনিধি: ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’-এই প্রতিপা...
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...
লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

মন্তব্য (০)