• লিড নিউজ
  • আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে ফের সতর্কবার্তা দিল ইরান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ইরানের ‘ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার’ বলে উল্লেখ করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের পরও এই জলপথের ওপর তেহরান তার পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখবে বলে জানিয়েছেন তিনি। খবর আলজাজিরার।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া এই সমঝোতা স্মারকের আওতায় হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের সেবামূল্যের ক্ষেত্রে কেবল সাময়িকভাবে ৬০ দিনের একটি ছাড় দেওয়া হয়েছে। এর বাইরে জলপথটির ওপর ইরানের কর্তৃত্বে কোনো বদল আসবে না। 

ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী গালিবাফ বলেন, ‘এগুলো আমাদের আঞ্চলিক জলসীমা। ইরান হরমুজ প্রণালিকে সামরিকীকরণ করেছে–এমন দাবি করে যুক্তরাষ্ট্রকে কোনো বিতর্ক বা কূটতর্ক সৃষ্টির সুযোগ আমরা দেব না।’

যে কোনো পরিস্থিতিতেই ইরান এই অবস্থান থেকে একচুলও পিছু হটবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন দেশটির পার্লামেন্ট স্পিকার।

হরমুজ প্রণালিকে ‘ঐশ্বরিক উপহার’ হিসেবে আখ্যায়িত করে গালিবাফ বলেন, ‘চলমান যুদ্ধের মধ্যে এটি খোদার পক্ষ থেকে আমাদের জন্য একটি উপহার। আর এটিই আমাদের ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার।’

মন্তব্য (০)





image

ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩, ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে লাশ...

নিউজ ডেস্ক : স্মরণকালের সবচেয়ে ভয়াবহ জোড়া ভূমিকম্পে ভেনেজুয়ে...

image

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো

নিউজ ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর আমেরিকার দে...

image

নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

নিউজ ডেস্ক : উনাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো অঙ্গরাজ্য...

image

ইমরান খানের আপিল আবেদন ফেরত দিলেন সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং ত...

image

এখন থেকে যুক্তরাজ্যে আশ্রয় পেতে চাইলে গুনতে হবে ১৬ লাখ টাকা

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য আরও কঠোর অভি...

  • company_logo