• বিনোদন

বিজ্ঞাপন প্রদর্শনীতে অভিনয়শিল্পীদের মিলন মেলা

  • বিনোদন

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে এস এম মাগুরা রিয়েল স্টেট লিমিটেড এর একটি নতুন বিজ্ঞাপনের প্রদর্শনী করা হয়। বিজ্ঞাপন প্রদর্শনী অনুষ্ঠানে দেশের চলচ্চিত্র এবং টেলিভিশনের খ্যাতিমান অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন। লাবণ্য মিডিয়া হাউজ নির্মিত বিজ্ঞাপননটি নির্মাণ করেছেন পরিচালক মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী,। তিন পুরষের গল্পে মধ্যবিত্ত পরিবারের কষ্ট, মান অভিমান এবং স্বপ্ন নিয়ে চিত্রায়িত বিজ্ঞাপনে  মডেল হিসেবে আছেন আব্দুল্লাহ রানা, শেখ স্বপ্না, মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী, আঁখি চৌধুরী, আবরার এশাল, তায়্যেবা এশাল, ইঞ্জিনিয়ার সেলিম রেজা,  নিম্মি, জলি, প্রীতি জান্নাত মিষ্টি, জান্নাতুল ফেরদৌস ইরা, নাহিদ খান, জলি সহ অনেকে। 
অনুষ্ঠানে বিজ্ঞাপনের মডেলদের পাশাপাশি উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ও পরিচালক বাবুল আহমেদ, আসমা শিউলী, লিজা খানম, সাদিকা মালিহা সখ, আমেনা পারভীন রুপা,  উর্মি আহমেদ, আনাহিতা,  তাবাসসুম সহ অনেকে। এস এম মাগুরা রিয়েল স্টেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সেলিম রেজার সঞ্চালনায়  অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলন ব্রিগেডিয়ার জেনারেল ( অব.) আব্দুল মজিদ, এস এম মাগুরা রিয়েল স্টেট লিমিটেড এর সভাপতি ইঞ্জিনিয়ার খিতিশ চন্দ্র বিশ্বাস, অভিনেতা পরিচালক ও প্রযোজক বাবুল আহমেদ, ডন বসকো স্কুল ইন্টারন্যাশনাল এর অধ্যক্ষ নাহার লস্কর, লাবণ্য মিডিয়া হাউজ এর ব্যবস্থাপনা পরিচালক সিনথিয়া সুলতানা।  এস এম মাগুরা রিয়েল স্টেট লিমিটেড এর গ্রাহক এএফএম সাফাত আমান ও সামিনা আইরিনকে ফুলেল শুভেচছা এবং  আকর্ষণীয় উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলের অংশগ্রহণে নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

মন্তব্য (০)





image

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ ...

image

চঞ্চল চৌধুরী রোমান্টিক দৃশ্যে কেমন বললেন নাবিলা!

বিনোদন প্রতিবেদকঃ ডিজিটাল প্লাটফরম আইজ অন স্টুডিওর নতুন পডকা...

image

ভোট চলে গেলে এফডিসিতে কুকুর ঘুরে: হারুন কিসিঞ্জার

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই এফডিসিতে ...

image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

  • company_logo