ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হানের বিরুদ্ধে দূর্ণীতি, অনিয়ম অসৌজন্যমূলক আচরণ, মারধর,মোবাইল ফোন ভাংচুর এবং পরে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মো. জিসানুর রহমান।
মঙ্গলবার (৩০ জুন) সকালে বাঁশ গ্রাম ইউনিয়নের যদুনাথপুর তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. জিসানুর বলেন,গত রবিবার ৩ টার দিকে মাছের প্রদর্শনীর বিষয়ে কথা বলতে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে যান তিনি।
অফিসে গিয়ে মৎস্য কর্মকর্তা আবু রায়হান সাহেব কে না পেয়ে তার জন্য কিছু সময় অপেক্ষা করেন।পরে তিনি অফিসে এলে প্রকল্পের বিষয়ে কথা বলতে গিয়ে দুই জনের মধ্যে বাগবিতণ্ডা হয়৷
জিসানুর রহমানের দাবি, চারটি ইউনিয়নে মাছের প্রদর্শনী পাইয়ে দেওয়ার কথা বলে মৎস্য কর্মকর্তা তার কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়েছিলেন।
পরে একটি প্রকল্প দিলে ও বাকি তিনটি না দেওয়ায় তিনটির টাকা ফেরত চান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ওই কর্মকর্তা গালিগালাজ করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরো অভিযোগ করেন, অফিস থেকে বের হওয়ার সময় তাদের মধ্যে হওয়া কথোপকথন মোবাইল ফোনে রেকর্ড করা হয়েছে - এমন সন্দেহে কর্মকর্তা তার ফোন ছিনিয়ে নিয়ে মেঝেতে আছড়ে ভেঙে ফেলেন৷ পরে অফিসের কর্মকর্তা ও কর্মচারী তাকে মারধর করেন৷ এসময় তার গলায় থাকা ছয় আনা ওজনের একটি স্বর্নের চেইন ও হারিয়ে যায় বলে দাবি করেন তিনি।
এসব ঘটনার প্রতিবাদ করায় তার বিরুদ্ধে সদর থানায় মিথ্যা মামলা করা হয়েছে। তিনি সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবি জানান।
সংবাদ সম্মেলনে করা সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নড়াইল সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আবু রায়হান।তিনি বলেন বলেন, প্রদর্শনীতে কার নাম যাবে তার জন্য আলাদা যাচাই বাচাই কমিটি আছে। আমি একক ভাবে এই প্রদর্শনী দিতে পারি না।তার নামে মামলা করায় তিনি আমাকে বিপদে ফেলতে এ ধরনের কথা বলছেন।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...
নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

মন্তব্য (০)