• সমগ্র বাংলা

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে  ট্রলার সহ ৫ ব্যাক্তিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের রাখাইন অঞ্চল ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী  আরাকান আর্মি (AA) সদস্যরা। 

তারা হলেন মোহাম্মদ আইয়ুব (২৪), মোহাম্মদ আজিমুল্লাহ (৩০), সালাম নুর(৩১), আয়ুব আলী (৩৭) এবং ছৈয়দ হোসেন (২৫)। ২৮ জুন রবিবার বেলা ২ টার সময় এই ঘটনা ঘটে। 

আটককৃতরা সকলেই  উখিয়া-টেকনাফ ক্যাম্পে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী এমন তথ্য  নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)  এস,এম অনীক চৌধুরী।

ইউএনও বলেন, রবিবার (২৮ জুন) দুপুরের পর  টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলারসহ তারা মিয়ানমার সীমান্তবর্তী জলসীমার ভেতরে চলে যায়। এ সময় সেখান থেকে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে ।

আটককৃতদের বিষয়ে বিজিবির মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। 

মন্তব্য (০)





image

সেলাই মেশিনে বদলে গেল ঠাকুরগাঁওয়ের সীমা মিনজির সংসার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সংসারের হাঁড়ি চড়াতে একসময় প্রতিদিন কাজে...

image

দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের সভা...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার...

image

সাইবার সুরক্ষা আইন সংস্কারের জন্য কাজ করছে সরকার: তথ্য ও ...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ...

image

কুমিল্লায় ইয়াবাসহ আটক ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ইয়াবাসহ পুলিশের হাতে আটক বুড়...

image

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা র...

পাবনা প্রতিনিধি : ৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জ...

  • company_logo