• সমগ্র বাংলা

পঞ্চগড়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে কেক কাটা ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি মেজর কাজী মৌসুমী ও নিলুফার ইয়াসমিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৮ জুন) দুপুরে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন মেজর কাজী মৌসুমী ও নিলুফার ইয়াসমিন। শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহবুব আলী মুয়াদ তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মেজর কাজী মৌসুমী পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান মুক্তার স্ত্রী এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। নিলুফার ইয়াসমিন জেলা যুব মহিলা লীগের সভাপতি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান মুক্তাকে এক নম্বর এবং মেজর কাজী মৌসুমীকে দুই নম্বর আসামি করা হয়েছে। এ মামলায় মোট ১১০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সারোয়ার আদালতে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং অর্থায়নের অস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের এ মামলায় জড়ানো হয়েছে। আদালতের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলায় পরবর্তী লড়াই অব্যাহত থাকবে।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম গোপনে পরিচালনার অংশ হিসেবে পঞ্চগড় সদরে সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তার একটি খামারবাড়িতে দলের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সেখানে কেক কাটা, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং জনমনে বিভ্রান্তি ও ভীতি সৃষ্টির অভিযোগ রয়েছে। এসব বিষয় আদালতের সামনে তুলে ধরে জামিনের বিরোধিতা করা হলে আদালত তা আমলে নিয়ে জামিন আবেদন নামঞ্জুর করেন।

মন্তব্য (০)





image

সেলাই মেশিনে বদলে গেল ঠাকুরগাঁওয়ের সীমা মিনজির সংসার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সংসারের হাঁড়ি চড়াতে একসময় প্রতিদিন কাজে...

image

দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের সভা...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার...

image

সাইবার সুরক্ষা আইন সংস্কারের জন্য কাজ করছে সরকার: তথ্য ও ...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ...

image

কুমিল্লায় ইয়াবাসহ আটক ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ইয়াবাসহ পুলিশের হাতে আটক বুড়...

image

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা র...

পাবনা প্রতিনিধি : ৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জ...

  • company_logo