ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবেন না জাপানের তারকা উইঙ্গার তাকেফুসা কুবো। কোচ হাজিমে মরিয়াসু নিশ্চিত করেছেন, ‘জাপানি মেসি’ নামে পরিচিত এই খেলোয়াড় হাঁটুর চোট থেকে এখনো সেরে ওঠেননি।
গত ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাঁ হাঁটুর মেনিস্কাসে চোট পান ২৫ বছর বয়সী কুবো। এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি।
রোববার মিডিয়ার সামনে জাপানের অনুশীলন সেশনে কুবো দলের বাকিদের সঙ্গে নয়, আলাদাভাবে মাঠে দৌড়ান। পরে মরিয়াসু স্পষ্ট করে দেন, ব্রাজিল ম্যাচে তাকে পাওয়ার কোনো আশা নেই।
মরিয়াসু বলেন, ‘সে এখনো শুধু একা দৌড়ানো আর ব্যক্তিগত অনুশীলন করছে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে সে খেলতে পারবে না।’
কুবোর জন্য উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমরা চাই সে দ্রুত সুস্থ হোক। সেটা অবশ্য তারও চাওয়া।’
স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...
নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...
স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...
নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

মন্তব্য (০)