ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, গত ১৭ বছরে দেশ অনেক পিছিয়ে পড়েছে, দেশকে এগিয়ে নিতে, সকলকে কাজ করতে হবে। জাতি হিসেবে মাথা উচু করে বাঁচতে হবে। আমরা যদি কাজ না করি তবে দেশ এগিয়ে যেতে পারবে না।
ফরিদপুরে বৈশ্বিক মহামারির প্রভাব মোকাবেলায় অবহেলিত, সুবিধাবঞ্চিত ও কর্মহীন জনগোষ্ঠীর পুনর্বাসন এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ ও গবাদি পশু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার ১৫৬ জন উপকারভোগীর মাঝে গবাদি পশু বিতরণ এবং প্রশিক্ষণপ্রাপ্তদের সনদপত্র প্রদানকালে তিনি আরো বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং গবাদি পশু বিতরণের উদ্যোগ- উপকারভোগীদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এসময় বেসরকারি উন্নয়ন সংস্থা 'নারী উন্নয়ন ফোরাম' এর চেয়ারম্যান শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজ সেবা অধিদপ্তরের মহা পরিচালক শাহ্ মোহাম্মদ মাহবুব, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সাদিকুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, সহকারি পরিচালক মোঃ আব্দুল জব্বার, নারী উন্নয়ন ফোরামের নির্বাহী পরিচালক আফরোজা সুলতানা উপস্থিত ছিলেন।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...
রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...
নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...
গাজীপুর প্রতিনিধি : সরকারি কৃষি সহায়তা পেতে কৃষকদের জন্য চাল...
নড়াইল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আন্তর্জাতি...

মন্তব্য (০)