• সমগ্র বাংলা

মোবাইল আসক্তি কমাতে মা‌নিকগ‌ঞ্জে শিশু‌দের নি‌য়ে খুদে ফুটবল টুর্নামেন্ট

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মোবাইল ছেড়ে খেলা ধরি, সুস্থ সুন্দর জীবন গড়ি এই স্লোগানকে সামনে রেখে মোবাইল ছেড়ে খেলাধুলায় শিশুদের উদ্বুদ্ধ করতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে খুদে ফুটবল টুর্নামেন্ট ২০২৬। 

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপ‌জেলার সদর ইউ‌নিয়‌নের কৈজুরীতে হাজেরা রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শিশু‌দের নি‌য়ে খুদে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনু‌ষ্ঠিত হয়।

শিশু‌দের এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় শিশু কিশোর, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

টুর্নামেন্টে অংশগ্রহণ করে অভি অনি ফুটবল একাদশ এবং কৈজুরী খুদে ফুটবল একাদশ। অভি অনি ফুটবল একাদশের অধিনায়ক ছিলেন আব্দুল্লাহ আর রাফি, আর কৈজুরী খুদে ফুটবল একাদশের নেতৃত্ব দেন মো. ইমরুল হোসেন। উভয় দলের ১১ জন করে খেলোয়াড় প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় অংশ নেয়।

খেলার নির্ধারিত সময় শেষে অভি অনি ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে কৈজুরী খুদে ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খুদে খেলোয়াড়দের দারুণ নৈপুণ্য ও খেলোয়াড়সুলভ মনোভাব দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুয়ানইউ ইন্ডাস্ট্রিয়াল ট্রেড কোং লিমিটেড এর কান্ট্রি ম্যানেজার মো. শফি কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৈজুরী নব কল্লোল যুব সংঘের সভাপতি আব্দুর রউফ। ‌খেলা উদ্বোধন করেন হাজেরা রহমান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মাসুদ রানা।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করে কৈজুরী নব কল্লোল যুব সংঘ ও কৈজুরী যুব উন্নয়ন সংগঠন।

খেলা শে‌ষে পুরুস্কার বিতর‌নের সময় বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মোবাইল ফোন ও প্রযুক্তিনির্ভর বিনোদনের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শিশুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক বিকাশ, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং সামাজিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিশুদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

মন্তব্য (০)





  • company_logo