• সমগ্র বাংলা

স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেফতার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। সচরাচর যৌতুকের মামলায় স্বামীদের গ্রেফতারের ঘটনা ঘটলেও এবার ঘটেছে ঠিক তার উল্টো।

বুধবার (২৪ জুন) রাতে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার (ওয়ারেন্ট) ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সাজেদা আক্তার (২৬) সিদ্ধিরগঞ্জের কদমতলী বাজার সংলগ্ন নূর মসজিদ লেন এলাকার মো. শাহ আলমের মেয়ে। মামলার বাদী শাকিল আলম তার স্বামী।

পুলিশ জানায়, শাকিল আলম তার স্ত্রী সাজেদা আক্তারের বিরুদ্ধে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় ‘সিআর-৫৫৮/২৪’ নম্বর নালিশি মামলাটি দায়ের করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিদ্ধিরগঞ্জ আমলি আদালত) বিবাদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘আদালতের নির্দেশনা মোতাবেক ওয়ারেন্ট তামিল করতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বিবাদী সাজেদা আক্তারকে গ্রেফতার করে। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

মন্তব্য (০)





image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

১

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

image

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

২

রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...

image

ভাঙনে দিশাহারা মধুমতী নদীপাড়ের মানুষ

৩

নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

image

কালীগঞ্জে শুরু কার্যক্রম: কৃষকের সহায়তা পৌঁছাবে এক কার্ডে

৪

গাজীপুর প্রতিনিধি : সরকারি কৃষি সহায়তা পেতে কৃষকদের জন্য চাল...

image

নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত: ‘প্রবীণদের অধিকার ...

৫

নড়াইল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আন্তর্জাতি...

  • company_logo