• সমগ্র বাংলা

ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ; ক্যাম্পাস নজরদারি ও শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যেকোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড ও অপতৎপরতা রুখতে এবং ক্যাম্পাসকে নিরাপদ রাখতে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

সোমবার (২২ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কার্যক্রম শেষে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে রাতে ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রদলনেতা আব্দুর রহমানের নেতৃত্বে  বিশেষ নজরদারির (পাহারা) ব্যবস্থা করা হয় ও ক্যাম্পাসে অবস্থানরত খেলাপ্রিয় সাধারণ শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। 

নজরদারি ও খাবার আয়োজনের বিষয়ে আব্দুর রহিম বলেন, "নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যেন কোনোভাবেই ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে, সেজন্য ছাত্রদল সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই নজরদারি অব্যাহত থাকবে। রাজনীতি ও ক্যাম্পাসের নিরাপত্তার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকা এবং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। খাবারের আয়োজন পেয়ে সাধারণ শিক্ষার্থীরাও সন্তোষ প্রকাশ করেছেন।"

ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নিরাপত্তা কর্মীদের পাশাপাশি ছাত্রদলের এই অবস্থান ক্যাম্পাসে চাঞ্চল্য তৈরি করেছে বলে জানান ছাত্রদলের নেতাকর্মীরা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

১

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

image

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

৪

রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...

image

ভাঙনে দিশাহারা মধুমতী নদীপাড়ের মানুষ

৫

নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

  • company_logo