ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : সংগঠন নিষিদ্ধ হওয়ার পর ফরিদপুরে ভিন্ন আঙ্গিকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ছাত্রলীগ। সোমবার (২২ জুন) দিবাগত রাত ১২টা ১ মিনিটে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয় বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি ৪০ সেকেন্ডের ভিডিও চিত্র প্রকাশ করা হয়।
ভিডিওটিতে দেখা যায়, জেলা ছাত্রলীগের পক্ষে সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগ এই কর্মসূচির আয়োজন করে। তবে অংশ নেওয়া নেতাকর্মীদের সবার মুখেই মাস্ক পরা ছিল। এ সময় তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ দলীয় বিভিন্ন স্লোগান দিতে এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটতে দেখা গেছে।
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...
রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...
নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

মন্তব্য (০)