• সমগ্র বাংলা

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: অপতৎপরতা রুখতে ফরিদপুরে নিচ্ছিদ্র নিরাপত্তা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও অপতৎপরতা এড়াতে ফরিদপুরে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে জেলাজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকেই জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত পয়েন্টে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর   উপস্থিতি লক্ষ করা গেছে। নিরাপত্তার সার্বিক দিক তদারকিতে মাঠে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর টহল দল। শহরের প্রবেশমুখ ও প্রধান প্রধান সড়কগুলোতে জোরদার করা হয়েছে নজরদারি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, যেকোনো মূল্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং জনমনে স্বস্তি নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

সর্বশেষ খবর অনুযায়ী, সকাল থেকে এখন পর্যন্ত জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর বা বিশৃঙ্খল পরিস্থিতির খবর পাওয়া যায়নি। জনজীবন স্বাভাবিক রয়েছে।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

১

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

image

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

৪

রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...

image

ভাঙনে দিশাহারা মধুমতী নদীপাড়ের মানুষ

৫

নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

  • company_logo