• সমগ্র বাংলা

লালমনিরহাটে কৃষি উদ্যোক্তাদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি::প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় লালমনিরহাটে কৃষি উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে পার্টনার কংগ্রেস।

শনিবার সকালে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাট সদরের আয়োজনে এ কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ মোঃ সাইখুল আরিফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মুহ:রাশেদুল হক প্রধান,জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস,সদর উপজেলা কৃষি অফিসার খন্দকার সোহাইল আহমেদ সহ অন্যান্যরা।

এ সময় প্রধান অতিথি বলেন,আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে আধুনিক কৃষির প্রচলন ঘটান। বর্তমান সরকার কৃষির ওপর অনেক গুরুত্ব দিয়েছে। কৃষকদের উন্নয়নে সরকারের অনেক পরিকল্পনা রয়েছে। আমরা এগুলোর বাস্তবায়ন করব।

বিষমুক্ত ও নিরাপদ শাকসবজি ও ফসল উৎপাদনে কৃষকদের সহায়তায় এ পার্টনার কংগ্রেস কাজ করে থাকে। ফসলের ন্যায্যমূল্য প্রাপ্ত,ফসল সংরক্ষণ সহ আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ ফসল উৎপাদনে বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হয়।এ সময় ফসল সংরক্ষণ পদ্ধতি, বাজারজাতকরণ ও জৈব সার ব্যবহারের পদ্ধতি স্টলের মাধ্যমে প্রদর্শনী করা হয়।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo