• সমগ্র বাংলা

পাবনায় বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনা সদর থানার ছাতিয়ানি বটতলা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রের গুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৭ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পাবনা সদর থানার পুরাতন ছাতিয়ানি গ্রামের মৃত মোহাম্মদ সরদারের ছেলে মো. আশরাফ সরদার (৫০) এবং ছাতিয়ানি পশ্চিমপাড়া গ্রামের মৃত সমরেশ শেখের ছেলে মো. আপীল শেখ (৫১)। তারা সম্পর্কে পরস্পরের আত্মীয়।

ডিবি পুলিশ জানায়, গত বুধবার বিকেল সোয়া ৪টার দিকে গোপন সূত্রে খবর আসে যে, ছাতিয়ানি বটতলা এলাকার একটি বাড়িতে একদল ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি'র) ইনচার্জ (ওসি) মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ওই এলাকা থেকে আশরাফ ও আপীলকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী এবং তাদের হেফাজতে থাকা একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১২ বোরের এক রাউন্ড কার্তুজ ও .২২ বোরের ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া ঘরটি থেকে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— বেশ কয়েকটি চাইনিজ কুড়াল, চাপাতি, ছুরি, ড্যাগার ও করাতসহ বিভিন্ন দেশীয় অস্ত্র।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পাবনা শহরের বিভিন্ন এলাকায় এসব অস্ত্র ব্যবহার করে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি'র) ইনচার্জ (ওসি) মোঃ রাশিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo