• খেলাধুলা

বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর যা বললেন রোনালদো

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পারেনি পর্তুগাল। ডিআর কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করায় দলটিকে ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

বিশেষ করে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলছেন সমর্থক ও বিশ্লেষকদের অনেকে। তবে এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন পর্তুগিজ এই তারকা।

এক বার্তায় রোনালদো বলেন, ‘আমরা যেভাবে শুরু করতে চেয়েছিলাম, এটা ঠিক তেমন না। কিন্তু সবকিছু এখনো শেষ হয়ে যায়নি। বিশ্বকাপের মূল লড়াই এখনো বাকি।’

৪১ বছর বয়সি এই ফরোয়ার্ডের মতে, এখনো অনেক পথ বাকি এবং ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। প্রথম ম্যাচে গোলের দেখা না পাওয়ায় সমালোচনার মুখে পড়লেও তিনি আশাবাদী, পরবর্তী ম্যাচগুলোতে দল আরও ভালো পারফরম্যান্স করবে।

সতীর্থদের অতীতের হতাশা ভুলে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সমর্থকদের প্রতি দলের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন অভিজ্ঞ এই ফুটবলার।

এবারের আসর রোনালদোর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে অসংখ্য সাফল্য অর্জন করলেও এখনো বিশ্বকাপ ট্রফির স্বাদ পাননি তিনি। তাই সম্ভাব্য শেষ বিশ্বকাপে শিরোপার স্বপ্ন পূরণে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বার্তাই দিয়েছেন পর্তুগিজ মহাতারকা।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo