• সমগ্র বাংলা

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় লোকশিল্পী লাইলী বেগমকে ৩ লাখ টাকা অনুদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে লোকগান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা ফরিদপুরের কণ্ঠশিল্পী লাইলী বেগমকে ৩ লাখ টাকার বিশেষ আর্থিক অনুদান দিয়েছে সরকার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে তাকে এই সহায়তা প্রদান করা হয়।

বুধবার  রাজধানীর সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা নিতাই রায় চৌধুরী শিল্পী লাইলী বেগমের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, “লাইলী বেগম কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই নিজের প্রতিভা ও দীর্ঘ সাধনার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। দেশের মাটি ও মানুষের সংস্কৃতিকে ধারণ করে তিনি গান গেয়ে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার গান শুনে সরকার মুগ্ধ হয়েছে। এমন প্রতিভাবান ও মাটির কাছাকাছি থাকা শিল্পীদের রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত করার লক্ষ্যেই এই সহায়তা প্রদান করা হয়েছে।”

তিনি আরও জানান, শুধু আর্থিক সহায়তাই নয়, লাইলী বেগমকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূলধারার সঙ্গে সম্পৃক্ত করতে ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির কার্যক্রমে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে তিনি আরও বড় পরিসরে নিজের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।

অনুদান গ্রহণের পর আবেগাপ্লুত লাইলী বেগম বলেন, “আমার মতো গ্রামের একজন সাধারণ শিল্পীকে সচিবালয়ে ডেকে এনে এভাবে সম্মান জানানো হবে, তা আমি কখনও ভাবিনি। সরকারের এই সহযোগিতা আমাকে আরও ভালোভাবে গান গাইতে এবং গ্রামীণ সংস্কৃতির জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে।” অনুষ্ঠান শেষে লাইলী বেগম জনপ্রিয় শ্যামা সংগীত ‘সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি’ গেয়ে শোনান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইলী বেগমের পরিবেশিত কয়েকটি লোকগান ও বাউলগানের ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তার সুমধুর কণ্ঠ ও সহজ-সরল পরিবেশনা অল্প সময়ের মধ্যেই হাজারো দর্শকের প্রশংসা কুড়ায়। স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা মনে করছেন, লাইলী বেগমের মতো গ্রামীণ শিল্পীদের এই রাষ্ট্রীয় স্বীকৃতি দেশের লোকসংগীতের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা জোগাবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo