• সমগ্র বাংলা

গোপালপুরে ৬০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ নারী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ডুবাইল আটাপাড়া এলাকা থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় ২০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করেছে গোপালপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ১৫ জুন মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে ডুবাইল আটাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে জেমি (২৪) নামে এক নারীকে আটক করা হয়। তিনি খন্দকার আব্দুল জলিল ওরফে জ্ঞানীর মেয়ে।

পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, “আটক নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য ছিল। তিনি বেশিরভাগ সময় ঘাটাইল এলাকায় অবস্থান করায় তাকে আটক করা সম্ভব হচ্ছিল না। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সদস্যরা সিভিল পোশাকে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হন।”

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo