• সমগ্র বাংলা

জামালপুরে কৃষি যান্ত্রিকীকরণে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও কৃষি যন্ত্রপাতি বিতরন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN)) প্রকল্পের উদ্যোগে আজ ১৫ জুন, ২০২৬ তারিখে জামালপুর সদরের ডিটিআরসি (DTRC)তে নারী উদ্যোক্তাদের (WE) জন্য "বিজনেস প্ল্যানিং" বা ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ক এক দিনের একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সাথে 'কৃষি যান্ত্রিকীকরণ'-এর লক্ষ্যে এই প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের মাঝে স্মার্ট ভর্তুকিতে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য ছিল ১০ জন নতুন নারী উদ্যোক্তাকে তাদের ব্যবসার সঠিক পরিকল্পনা, লাভজনকতা, পরিচালনাগত ব্যবস্থাপনা এবং কৃষি যন্ত্রপাতি (যেমন- পাওয়ার টিলার ও সরিষার তেল ভাঙানোর মেশিন) রক্ষণাবেক্ষণের কারিগরি বিষয়ে দক্ষ করে তোলা। 

এই আয়োজনে নারী উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা, মেকানিক এবং প্রকল্প কর্মীগন অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার এবং জেসমিন প্রকল্পের ব্যবস্থাপক অসীম আর. চ্যাটার্জী। প্রশিক্ষণ কর্মসূচি চলাকালীন সময়ে স্মার্ট ভর্তুকির আওতায় উপস্থিত ১০ জন নারী উদ্যোক্তার কাছে তাদের নতুন কৃষি যন্ত্রপাতি হস্তান্তর করা হয়। ইউএনও নাজনীন আখতার তাঁর বক্তব্যে বলেন, "জামালপুরে কৃষির উন্নয়নে জেসমিন (GESMIN) প্রকল্পের গৃহিত সকল উদ্যোগ এবং ধারণাগুলো সত্যিই চমৎকার। নারীদের স্বাবলম্বী করতে এবং কৃষি যান্ত্রিকীকরণে তাদের এই উদ্ভাবনী কাজকে আমি সাধুবাদ জানাই।"  

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামরুন নাহার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিলরুবা আক্তার এবং উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহাদত হোসেন প্রমূখ।

গ্রামীণ নারীদের কৃষিকাজে আরও স্বাবলম্বী করতে জেসমিন (GESMIN) প্রকল্প জামালপুর সদর থেকে ১০ জন এবং মেলান্দহ থেকে ১২ জনসহ সর্বমোট ২২ জন নারী উদ্যোক্তাকে স্মার্ট ভর্তুকির মাধ্যমে সহায়তা প্রদান করেছে। প্রকল্পের আওতায় এই ২২ জন নারী উদ্যোক্তার মাঝে বিতরণকৃত যন্ত্রপাতির তালিকা নিচে দেওয়া হলো:
পাওয়ার টিলার: ১৮টি, সরিষার তেল ভাঙানোর মেশিন: ১টি, রাইস থ্রেসার (ধান মাড়াই যন্ত্র): ২টি, মেইজ থ্রেসার (ভুট্টা মাড়াই যন্ত্র): ১টি।

উল্লেখ্য, জেসমিন প্রকল্প ২০২৩ সাল থেকে জামালপুর জেলার ৪টি উপজেলায় (সদর, মেলান্দহ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ) কাজ করছে। এটি মূলত অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) মাধ্যমে বাস্তবায়িত এনএসভিসি প্রকল্পের (২০১৮-২০২৩) বর্ধিত অংশ। 

কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির এই ব্যবহার এবং সঠিক ব্যবসায়িক জ্ঞান গ্রামীণ নারী উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার পাশাপাশি স্থানীয় কৃষিব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo