ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে সম নাগরিকত্ব শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। Association of Development Agencies in Bangladesh (ADAB) লালমনিরহাট জেলা শাখা আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস।এ সেমিনারে সভাপতিত্ব করেন,এডাব লালমনিরহাট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এ কে এম শামছুল হক।
এতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা খাতুন,এডাবের বিভাগীয় সমন্বয়কারী এস এম আনিছুর রহমান,জেলা শাখার সদস্য সচিব এনামুল হক টিপু,সহ সভাপতি রিয়াজুল হক সরকার,মানসিকতার নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান।সেমিনারে সংখ্যালঘু জনগোষ্ঠী,৩য় লিঙ্গের জনগোষ্ঠী,দুর্গম অঞ্চলের মানুষ,হতদরিদ্র,প্রতিবন্ধী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মৌলিক অধিকার বিষয়ে আলোচনা হয়। এবং বঞ্চিত বিষয়গুলোকে চিহ্নিত করে সরকারি নীতি নির্ধারণী ফোরামে তুলে ধরার সিদ্ধান্ত নেয়া হয়।
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

মন্তব্য (০)