• লিড নিউজ
  • খেলাধুলা

শেষ ম্যাচে অধিনায়ক মিরাজ নেই, একাদশে ২ পরিবর্তন

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশনে আজ টসে জিতেছে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে এই ম্যাচের আগে বড় এক ধাক্কা খেয়েছে বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আজ একাদশে নেই। দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

দ্বিতীয় ওয়ানডেতে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। টসের সময় শান্ত জানিয়েছেন, মিরাজ সুস্থ আছেন। চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। সে কারণে তাকে নিয়ে ঝুঁকি নেয়নি বাংলাদেশ, তাকে পাঠিয়েছে বিশ্রামে।

এদিকে আজকের একাদশে দুটি পরিবর্তন এসেছে। মিরাজের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন আরেক ‘মেহেদী’, শেখ মেহেদী হাসান। 

শেখ মেহেদীকে গতকাল বিকেলে দলে নেওয়া হয়েছিল। পরদিনই একাদশে সুযোগ পেলেন তিনি। এদিকে পেস বিভাগে আছে এক পরিবর্তন। নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে শরীফুল ইসলামকে।

লেগ স্পিনার রিশাদ হোসেন এবারও একাদশে জায়গা পাননি। পুরো সিরিজটাই বেঞ্চে বসে কাটিয়ে দিলেন তিনি।

বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, তানভীর ইসলাম, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo