ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : নাফ নদীতে মাছ ধরতে গিয়ে সিকান্দার আলী নামে এক বাংলাদেশি জেলের খোঁজ মিলছে না।
তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং খারাংগ্যাঘোনা এলাকার মকবুল হোসেনের ছেলে। তিন ধরে খোঁজ মিলছে না দাবি করছেন
নিখোঁজ জেলের ভাই মুফতি ওমর ফারুক।
তিনি জানান, তিনি জানান, গত বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যার পরে হোয়াইক্যংয়ের খারাংগ্যাঘোনা সংলগ্ন নাফ নদীতে জাল নিয়ে মাছ ধরতে যান সিকান্দার আলী। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। ওই দিন ওই এলাকায় গুলির শব্দ শোনা গিয়েছিল বলে জানতে পেরেছি। মিয়ানমারের কোন সশস্ত্র বাহিনী ধরে নিয়ে গেছে নাকি তাও সুনিদিষ্ট ভাবে জানা যায়নি।
আজ তিন দিন হলো তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে বিজিবিকে অবহিত করা হয়েছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জহিরুল ইসলাম জানান, সিকান্দার আলী মাছ ধরতে যাওয়ার সময় আমাদেরকে অবগত করে নাই । তাকে খুঁজে না পাওয়ার বিষয়টি গতকাল শুক্রবার জানতে পেরেছি । এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

মন্তব্য (০)