ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ কর্মসূচীর সূচনা করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এস.এম মেহেদী হাসান, উলিপুর থানার অফিসার ইনচার্জর(ওসি) সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার, উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদের, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা লোকমান হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, কুড়িগ্রাম জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ। এ সময় ফলজ, বনজ ও ওষুধিসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হয়।

এ সময় তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচীর সূচনা করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হবে। বৃক্ষ শুধু রোপন করলেই হবে না এর পরিচর্চা করা আপনার আমার সকলের দায়িত্ব। তবেই বৃক্ষ সঠিক নিয়মে বেড়ে উঠবে এবং প্রকৃতিতে অবদান রাখতে পারবে।
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

মন্তব্য (০)