• সমগ্র বাংলা

ফরিদপুরে ২৬ হাজার টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ৮৮ পিস ইয়াবাসহ মো. শরিফুল শেখ (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২৬ হাজার ৪০০ টাকা।

 শনিবার (১৩ জুন) ভোর ৬ টার দিকে আলফাডাঙ্গা থানার কৃষ্ণপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুপুরে র‍্যাব-১০-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ শরিফুল শেখকে হাতেনাতে আটক করা হয়। সে কৃষ্ণপুর এলাকার মৃত বদিয়ার শেখের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃত শরিফুল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর জেলার আলফাডাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এই "জিরো টলারেন্স" নীতি ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo