• সমগ্র বাংলা

পাবনায় ছেলের সামনে পিতাকে গুলি করে হত্যা, আসামি সাইদুল র‍্যাবের হাতে গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনায় ছেলের সামনে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামিকে ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২।

র‍্যাব-১২ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১১টার দিকে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি মো. সাইদুল ইসলাম (৩৫)-কে গ্রেফতার করে। তিনি পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ (পুরাতন পাড়া) এলাকার বাসিন্দা।

মামলার তথ্য অনুযায়ী, গত ৮ জুন বিকেলে পাবনা সদর উপজেলার লস্করপুর এলাকার মাছুমবাজারে জামেয়া আশরাফিয়া মাদ্রাসার প্রধান ফটকের সামনে হোসেন আলী নামে এক ব্যক্তিকে তার ছেলের সামনে গুলি করে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, এ ঘটনায় এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আরও কয়েকজন ব্যক্তি জড়িত ছিলেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. আফছানা খাতুন বাদী হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo