• সমগ্র বাংলা

অত্যাধুনিক শিক্ষা ভবন পাচ্ছে রাণীনগরের আতাইকুলা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের আতাইকুলা জনকল্যাণ উচ্চ বিদ্যালয় নতুন অত্যাধুনিক শিক্ষা ভবন পাচ্ছে। ফলে বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে যে শ্রেণিকক্ষের সংকট ছিলো তা দূরীভূত হতে চলেছে। এতে করে বিদ্যালয়ে পাঠদানের পরিবেশ যেমন আরো উন্নত হবে তেমনি ভাবে সুন্দর পরিবেশে প্রকৃত শিক্ষা বিস্তারে বিদ্যাপিঠটি আরো ভূমিকা রাখবে এমনটি আশা স্থানীয়দের।

শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় প্রাঙ্গনে ০৪তলা ভিত বিশিষ্ট ০১তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাস্তবায়নে নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠিকাদারের মাধ্যমে ভবনটি নির্মাণ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো: জাফরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: এছাহক আলী, সিনিয়র সহ-সভাপতি মোকলেছুর রহমান বাবু, সহ-সভাপতি এস এম জাকির হোসেন, সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন প্রমুখ। এছাড়াও নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিপ্তরের সহকারি প্রকৌশলী-২ এইচ, এম, লুৎফুল বারী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাণীনগরের উপসহকারি প্রকৌশলী সেলিম আহমেদ, বিদ্যালয়ের শিক্ষক, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি বলেন আগামীর জন্য প্রকৃত শিক্ষায় শিক্ষিত একটি প্রজন্ম বিনির্মাণ করার কোন বিকল্প নেই। বিগত আ’লীগ সরকার দেশের শিক্ষাখাতকে ধ্বংস করে গেছে। সেই ধ্বংসের কিনারা থেকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে একজন শিক্ষার্থীকে নিরাপদ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে চাইলে প্রতিটি শিক্ষককে একজন আদর্শ অভিভাবকের ভূমিকা পালন করতে হবে। আর এর জন্য বর্তমান সরকার শিক্ষাখাতকে অগ্রাধিকার ভিত্তিতে সকল সুবিধা প্রদান করার চেস্টা করছে। তাই প্রাইভেট নয় শ্রেণিকক্ষেই শিক্ষার্থীদেরকে পাঠদান করে ক্লাসের পড়া ক্লাসেই তৈরি করে নিতে শিক্ষকদেও প্রতি আহ্বান জানান প্রধান অতিথি।  

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo