• সমগ্র বাংলা

মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা: কালীগঞ্জে তরুণদের সৃজনশীল ভাবনার মহোৎসব

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে কালীগঞ্জ উপজেলা পরিষদ  প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও উদ্ভাবনী চিন্তাধারায় আগ্রহী তরুণরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলন। 

তিনি বলেন, “মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের সমন্বয়েই গড়ে উঠবে স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ। তরুণদের সৃজনশীল চিন্তা ও গবেষণামূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর ধারণা এবং বিভিন্ন বিজ্ঞানভিত্তিক গবেষণার ফলাফল উপস্থাপন করেন। প্রদর্শিত প্রকল্পগুলোতে পরিবেশ সংরক্ষণ, কৃষি প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে নতুন নতুন উদ্ভাবনী চিন্তার প্রতিফলন দেখা যায়।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি, উদ্যোক্তা তৈরিতে উৎসাহ প্রদান এবং নতুন উদ্ভাবনী ধারণাকে বাস্তবায়নের সুযোগ করে দিতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিসি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা নিজেদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরার সুযোগ পান।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে বিজ্ঞানচর্চা, গবেষণা ও উদ্যোক্তা হওয়ার পথে অনুপ্রাণিত করবে এবং ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo