• সমগ্র বাংলা

সাতকানিয়ায় ঢেমশা ইউনিয়নের দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া(চট্টগ্রাম)  প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা'র ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া ফকির বর বাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে এলাকাবাসীর ব্যবহৃত একটি চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে নারী-পুরুষ, প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলও বের করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বহু বছর ধরে এলাকাবাসী যে রাস্তাটি ব্যবহার করে আসছেন, সম্প্রতি সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে স্থানীয়দের দৈনন্দিন চলাচল ব্যাহত হচ্ছে এবং চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষদের বিকল্প পথে চলাচল করতে হচ্ছে, যা সময়সাপেক্ষ ও কষ্টকর।

বক্তারা আরও বলেন, রাস্তা বন্ধ করে দেওয়ার ফলে শুধু কয়েকটি পরিবার নয়, পুরো এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দীর্ঘদিনের জনসাধারণের ব্যবহৃত এ পথটি উন্মুক্ত রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, “এ রাস্তাটি আমাদের বহু বছরের চলাচলের পথ। হঠাৎ করে এটি বন্ধ করে দেওয়ায় আমরা চরম ভোগান্তিতে পড়েছি।

এলাকাবাসী বিষয়টি দ্রুত সমাধানের জন্য স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মানববন্ধন থেকে জনসাধারণের স্বার্থে রাস্তাটি পুনরায় উন্মুক্ত করে অবাধ চলাচল নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo