• বিনোদন

প্রস্তাবিত ২০২৬ -২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে বিসিআরএ এর ‎অভিনন্দন

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন প্রতিবেদকঃ বাংলাদেশ'র কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশনের (বিসিআরএ) পক্ষ থেকে আগামী অর্থবছরে ত্রুিয়েটিভ ( সৃজনশীল) অর্থনীতি খাতের উন্নয়নে  প্রাথমিকভাবে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করায় সরকারকে অভিনন্দন জানানো হয়। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সিএসআর খাত থেকে আরও ৫০০ টাকার তহবিল  সংগ্রহ করা হবে বলে ঘোষণা দেওয়ায়  বিসিআরএ এর পক্ষ থেকে আবারও অভিনন্দন জানায়।
‎
‎সংগঠনের পক্ষ থেকে বলা হয়, গিটার, ভায়োলিনসহ বাদ্যযন্ত্র এবং আনুষঙ্গিক যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক পুরো প্রত্যাহারের প্রস্তাব করায় সরকারকে অভিনন্দন।
‎
‎এতে আরও  বলা হয়, সিনেমাটোগ্রাফিক ক্যামেরা ও প্রজেক্টের খুচরা যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে বিদ্যমান আমদানি শুল্ক ১৫ থেকে ৫ শতাংশ করা হয়েছে ফলে  এই শিল্পের বিকাশ ঘটবে।
‎
‎প্রস্তাবিত বাজেটে চলচ্চিত্রের উন্নয়ন এবং ওটিটি প্লাটফর্মে অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক মানের কারিগরি মানসম্পন্ন ষ্টুডিও গড়ে তোলা ও পারফরম্যান্স ভিত্তিক গ্রান্ট স্কিম চালু করার প্রস্তাব করায় সরকার ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। আশা কর হয়, সৃজনশীল অর্থনীতির বিকাশে যে নানান উদ্যোগ গ্রহণের কথা প্রস্তাবিত বাজেটে উল্লেখ করা হয়েছে তা বাস্তবায়ন করে সরকার ত্রুিয়েটিভ খাতকে আরও গতিশীল ও যুগোপযোগী করার ব্যবস্থা নিবে।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo